নিউটাউন সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: জাতির গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে প্রতি বছরের মতো এবারও উদযাপিত হলো ১৬ ডিসেম্বর, ২০২৪ এর মহান বিজয় দিবস। 

এ উপলক্ষে নিউটাউন সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৮টায় বিজয় রেলির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেমন— কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান, দেশাত্মবোধক কবিতা আবৃত্তি, ৩৬ জুলাই ২০২৪ বক্তৃতা পর্ব এবং ফুটবল ও ব্যাডমিন্টন ম্যাচের ফাইনাল খেলার আয়োজন করা হয়। 
নিউটাউন সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
নিউটাউন এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-তরুণী ও প্রবীণরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দিনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। রাত ৮:৩০ এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৭১ থেকে ২৪ এর মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গল্প নিয়ে আবৃত্তি, নাটক এবং দেশের গান পরিবেশিত হয়। 

অনুপম সংস্কৃতিক সংসদ এর পরিবেশনায় প্রাণবন্ত পরিবেশনা উপস্থাপিত হয়। সোসাইটির আহবায়ক নেছার উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: আবু জাফরের উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে কেরেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। 
নিউটাউন সোসাইটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

মহান বিজয় দিবসের এই উদযাপন শুধু আনন্দের নয়, বরং৭১ থেকে ২৪ এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ৩৬ জুলাই বিজয়ের মূল্যবোধ হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

ইবনে সিনা ডায়গনস্টিক এন্ড কন্সালটেশন সেন্টার এর সহযোগিতায় অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো যথাক্রমে - জাতীয় দৈনিক নয়া দিগন্ত, দৈনিক কালের কথা ও চ্যানেল ২১।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন